ময়মনসিংহ জেলার কোতোয়ালী মডেল থানা এলাকা হতে ৯৭ (সাতানব্বই) বোতল বিদেশী মদ সহ ০১ (এক) মাদক কারবারি ‘কে গ্রেফতার করেছে র‍্যাব -১৪, সিপিএসসি, ময়মনসিংহ

র‍্যাব-১৪, সিপিএসসি কোম্পানি গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, ময়মনসিংহ জেলার তারাকান্দা থানা এলাকা থেকে বিপুল পরিমাণ বিদেশী মদের চালান ময়মনসিংহের কোতোয়ালী থানাধীন শম্ভুগঞ্জ টোলপ্লাজা অতিক্রম করে ময়মনসিংহ শহরের দিকে আসতেছে। এরই প্রেক্ষিতে র‌্যাব-১৪, ময়মনসিংহ এর অধিনায়ক মহোদয়ের নির্দেশক্রমে র‌্যাব-১৪, সিপিএসসি, ময়মনসিংহ কোম্পানীর একটি আভিযানিক দল ২৭ ফেব্রুয়ারি ২০২৫খ্রি. তারিখ সকাল ০৬:০০ ঘটিকায় ময়মনসিংহের কোতোয়ালী থানাধীন শম্ভুগঞ্জ ব্রীজ সাকিনস্থ চায়না মোড় টোল প্লাজা সংলগ্ন জনৈক সারোয়ার হোসেনের চায়ের দোকানের সামনে পাকা রাস্তার উপর চেকপোস্ট পরিচালনা করে তল্লাশী করা হয়। তল্লাশীকালে ময়মনসিংহের তারাকান্দা থানা এলাকা হতে ময়মনসিংহগামী একটি ইজিবাইক সন্দেহ হলে তল্লাশী করে ইজিবাইক চালক মোঃ ময়নাল মিয়া (৩৬), পিতা-মৃত আব্দুল কাদির, সাং-বালুয়াকান্দা (গাজির ভিটা), থানা- হালুয়াঘাট, জেলা-ময়মনসিংহ‘কে ৯৭ বোতল বিদেশী মদ সহ আটক করা হয়। এ সময় উপস্থিত লোকজনের সামনে উদ্ধারকৃত বিদেশী মদ এবং ব্যাটারিচালিত ইজিবাইকটি জব্দ করা হয়। উদ্ধারকৃত বিদেশী মদের ওজন ৫৩ লি: ৬২৫ মি:লি: এবং আনুমানিক বাজার মূল্য ৭,১৫,০০০/- (সাত লক্ষ পনের হাজার) টাকা।

উক্ত বিষয়ে ধৃত মাদক কারবারির বিরুদ্ধে ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *