ময়মনসিংহ‘র কোতোয়ালী থানা এলাকায় পৃথক দুটি বিশেষ অভিযানে ০৩ (তিন) জন ছিনতাইকারী ও ০৩ (তিন) জন অনলাইন জুয়ারি’কে আটক করেছে র্যাব -১৪, সিপিএসসি, ময়মনসিংহ
২৬ শে ফেব্রুয়ারি ২০২৫ খ্রি. তারিখ সন্ধ্যা অনুমান ১৮:৩০ ঘটিকায় ময়মনসিংহের কোতোয়ালী থানাধীন পাটগুদাম এলাকায় বিশেষ অভিযানে ছিনতাইকারী ১। শরিফ আহম্মেদ আরিফ (২৬), পিতা-বাবুল আহম্মেদ, সাং-পাটগুদাম, ২। মোঃ শাহিন হোসেন (২৬), পিতা-দুলাল মিয়া, সাং-বলাশপুর, ৩। রুপক আহম্মেদ (২৩), পিতা-তাজু মিয়া, সাং-পাটগুদাম, সকলের থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ’দের আটক করা হয়।
একই দিন ২৬ শে ফেব্রুয়ারি ২০২৫ খ্রি. তারিখ রাত অনুমান ২১:০০ ঘটিকায় ময়মনসিংহের কোতোয়ালী থানাধীন খাগডহর এলাকায় অপর এক বিশেষ অভিযানে অনলাইন জুয়ারি ১। মোঃ বুলবুল (২৮), পিতা-উসমান আলী, সাং-খাগড়হর ঘুন্টি, ২। মোঃ উজ্জল (২৫), পিতা-উসমান আলী, সাং-খাগড়হর ঘুন্টি, ৩। মোঃ নবী হোসেন (৩৪), পিতা-মুজিবুর রহমান, সাং-খাগডাহর ঘুন্টি, সকলের থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ’দেরকে আটক করা হয়।
আটককৃত ছিনতাইকারী ও জুয়ারিদের’কে ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।

