রবিবার (২৪ মার্চ) দুপুর ২.০০ ঘটিকায় জেলা প্রশাসকের কার্যালয় সম্মেলন কক্ষে জামালপুর জেলার সকল সংসদ সদস্য ও সকল সরকারি দপ্তরের প্রধানগণের উপস্থিততে বিশেষ জেলা উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

সমন্বয় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় সংসদ সদস্য পঞ্চম মন্ত্রিসভার ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মোঃ ফরিদুল হক খান দুলাল এমপি, জামালপুর-২

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় সংসদ সদস্য জামালপুর-৩ মির্জা আজম এমপি; মাননীয় সংসদ সদস্য জামালপুর -৫ মোঃ আবুল কালাম আজাদ এমপি; মাননীয় সংসদ সদস্য জামালপুর -৪ আব্দুর রশিদ এমপি; মাননীয় সংসদ সদস্য জামালপুর -১ নূর মোহাম্মদ এমপি;

শফিউর রহমান জেলা প্রশাসক জামালপুর এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলার সম্মানিত পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান বিপিএম।

এছাড়াও সভায় জামালপুর জেলার সকল সরকারি দপ্তরের দপ্তর প্রধানগণ সহ বিভিন্ন রাজনৈতিক জনপ্রতিনিধিবৃন্দ, উপজেলা চেয়ারম্যানবৃন্দ, মেয়রবৃন্দ সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *