গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
২০২৪ সালের কোটা সংস্কার আন্দোলনের পরিপ্রেক্ষিতে সৃষ্ট অসহযোগ আন্দোলনের ফলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর গঠিত হওয়া বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। ২০২৪ সালের ৫ আগস্ট এই অস্থায়ী সরকার গঠনের বিষয়টি নিশ্চিত করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনেরকারী সমন্বয়কদের প্রতিনিধি দল, বাংলাদেশের রাষ্ট্রপতি এবং সেনাবাহিনীর প্রধান। ৮ আগস্ট শপথ গ্রহণের মাধ্যমে ড. মুহাম্মদ ইউনুসকে প্রধান উপদেষ্টা করে সরকার গঠন করা হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনেরকারীদের মধ্যে অন্যতম ভূমিকা পালন করেছিলেন উত্তরবঙ্গের কৃতিসন্তান কারমাইকেল কলেজ ছাত্র শহীদ আবু সাঈদ। দেশের বৃহৎ জনসংখ্যার বসবাস এই উত্তর জনপদে। রাজশাহী-রংপুর বিভাগের এই বিশাল জনপদের মানুষকে উপেক্ষা করা হয়েছে উপদেষ্টা পরিষদ গঠনের সময়।
বিবৃতিতে আরও বলা হয়, দেশের সমতল এলাকার এতো বিপুল সংখ্যক মানুষের স্থানীয় কোন প্রতিনিধি রাখা হয়নি উপদেষ্টা পরিষদ গঠনে। বৈষম্য করা হয়েছে রাজশাহী-রংপুরের মানুষের সঙ্গে। দ্রুত সম্প্রসারিত হোক উপদেষ্টা পরিষদ। সেখানে স্থান পাক রাজশাহী-রংপুর বিভাগ থেকে একাধিক উপদেষ্টা। যাতে এই এলাকার মানুষের কথা সরাসরি তুলে ধরতে পারেন তাঁরা। রাজশাহী-রংপুর থেকে উপদেষ্টা পরিষদে স্থান দেওয়ার জন্য আমরা জোর দাবী জানাচ্ছি। রংপুর-রাজশাহী উত্তর জনপদ থেকে রাষ্ট্রসংস্কার আন্দোলনের জাতীয় সমন্বয়ক সদস্য ও বাংলাদেশ ভূমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক রংপুরের কৃতিসন্তান প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার আদায়ের নিবেদিতপ্রাণ কর্মী কৃষক নেতা ছামিউল আলম রাসুকে আমরা উপদেষ্টা পরিষদে সদস্য হিসেবে দেখতে চান বিবৃতিদাতারা।
বিবৃতিদাতাদের মধ্যে রয়েছেন, চলচিত্র পরিচালক ও ওয়াল্ড নিউজ অব বাংলাদেশের প্রধান সম্পাদক কবি মঞ্জুরুল ইসলাম মেঘ। গাইবান্ধা জেলা বার সমিতির সভাপতি ফারুক আহম্মেদ প্রিন্স, লেখক কলামিস্ট সংগঠক কবি লায়ন মাহমুদ হোসেন পিন্টু, কৃষক সমিতির সভাপতি রবিউল আউয়াল বিএসসি, সংগঠক সমাজসেবক লিও ক্লাব অব বগুড়ার সাবেক সভাপতি এমআর হাসান পলাশ, বাংলাদেশ হরিজন যুব ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক পঙ্কজ বাসফোর, জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য কৈলাস চন্দ্র রবি দাস, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবি রেজাউল করিম, ইউ ইউথ এর ফাউন্ডার ও সাবেক লিও জেলা ৩১৫ এ-২ এর সভাপতি লায়ন মিজানুল হক প্রিন্স, ডা. রফিকুল ইসলাম বাদশা, মিতু মোল্লা, গনমাধ্যম ও মানবাধিকার কর্মী সৈয়দ রোকনুজ্জামান, শিক্ষক আনোয়ার হোসেন শামিম, মানবাধিকার কর্মী সাজাদুর রহমান সাজু ও বাংলাদেশ দলিত-বঞ্চিত জনগোষ্ঠীর অধিকার আন্দোলনের সাধারণ সম্পাদক শীপন কুমার রবি দাস প্রমুখ।
