রবিউল ইসলাম
নালিতাবাড়ী (শেরপুর)

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ১ন পোড়াগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মজিবর রহমান চৌধুরী মওলানা ভাসানী লিডারশীপ অ্যাওয়ার্ড ২০২৪ পাচ্ছেন। বাংলাদেশ ওয়েল ফেয়ার ফাউন্ডেশন নামে একটি সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন তাকে ওই অ্যাওয়ার্ড প্রদানের জন্য মনোনীত করেছেন।

বিএনপি নেতা মজিবর রহমান চৌধুরীকে আগামী ১১ জানুয়ারি বিকেলে ঢাকাস্থ পুরানা পল্টন ইকোনমিক রিপোর্টার্স ফোরাম মিলনায়তনে আয়োজিত “মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর কর্মময় জীবন” শীর্ষক আলোচনা সভা শেষে তাকে ওই লিডারশীপ অ্যাওয়ার্ড প্রদান করা হবে।

সুত্রে জানা গেছে, বাংলাদেশ ওয়েল ফেয়ার ফাউন্ডেশন নামে একটি সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন প্রতি বছর সাংগঠনিক দক্ষতা ও সমাজ সেবায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ সংগঠনের কার্যনির্বাহী পরিষদ ও উপদেষ্টা মন্ডলী মওলানা ভাসানী লিডারশীপ অ্যাওয়ার্ড প্রদান করে থাকেন। এরই ধারাবাহিকতায় শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ১নং পোড়াগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি মজিবর রহমান চৌধুরীকে ওই মওলানা ভাসানী লিডারশীপ অ্যাওয়ার্ড ২০২৪ প্রদানের জন্য মনোনীত করেন।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *