ধোবাউড়া সীমান্তে ভারতীয় বন্য হাতির আক্রমনে নিহত আইনুল হকের পরিবারকে নগদ ২০ হাজার টাকা অনুদান দিয়েছেন ধোবাউড়া উপজেলা প্রশাসন।
ধোবাউড়া উপজেলার ঘোষগাও ইউনিয়নের জিগাতলা গ্রামে গতকাল শুক্রবার রাতে বন্য হাতির আক্রমণে নিহত আইনুল হকের পরিবার কে ধোবাউড়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ২০হাজার টাকা অনুদান দেওয়া হয়েছে।
শনিবার ২৩মার্চ দুপুরে আইনুল হকের বাড়িতে গিয়ে দাপনকাপন করার জন্য তার পরিবারের হাতে নগদ ২০হাজার টাকা তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাত শারমিন।
এসময় উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান সেলিমা খাতুন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বেগম শাহিন।
পরবর্তীতে নিহতের পরিবার আবেদন করলে সরকারীভাবে ৩ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে। বলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।
