৯ জুলাই রবিবার সকাল ৮.০০ ঘটিকায় ফরিদপুর জেলা পুলিশ লাইনস্ মাঠে পুলিশ সদস্যদের সমন্বয়ে মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়।
মাস্টার প্যারেড অধিনায়কের দায়িত্ব পালন করেন মোঃ নূরে আল মাহমুদ, সহকারী পুলিশ সুপার(প্রবি.), ফরিদুপর।
বর্ণাঢ্য এ মাস্টার প্যারেডে জেলা পুলিশের সর্বমোট ০৭ টি কন্টিনজেন্ট এবং সুসজ্জিত বর্ণিল বাদক দল অংশগ্রহণ করেন।
উক্ত মাস্টার প্যারেডে কন্টিজেন্ট পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন ফরিদপুর জেলা পুলিশের পুলিশ সুপার মোঃ শাহজাহান, পিপিএম।
মাস্টার প্যারেড শেষে পুলিশ সুপার, ফরিদপুর যানবাহন, অস্ত্রাগার ও রেশন স্টোর পরিদর্শন করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন মোহাম্মদ ইমদাদ হুসাইন, অতিরিক্ত পুলিশ সুপার, প্রশাসন ও অর্থ, ফরিদপুর,শেখ মোঃ আব্দুল্লাহ বিন কালাম, অতিরিক্ত পুলিশ সুপার, ক্রাইম এন্ড অপস, ফরিদুপর, ফাউজুল কবীর মঈন, সহকারী পুলিশ সুপার(প্রবি.), ফরিদুপরসহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

