ফরিদপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শান্তি যাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকে‌লে সরকারি রাজেন্দ্র কলে‌জের ক‌্যাম্পাস থে‌কে শা‌ন্তিযাত্রা বের করা হয়। ‌ প‌রে জনতা ব্যাংকের মোড়ে গি‌য়ে শেষ হয়।

প‌রে সেখা‌নে ‌ সংক্ষিপ্ত সমা‌বে‌শে বক্তব‌্য দেন রিয়াজ আহমেদ ‌, আবরার নাইম ইতু, মোহাম্মদ অনিক, মহসিন ফয়সাল ‌, জান্নাতুল ফেরদৌস, মো. এনামুল , নিশাত নাবিলা, মো. আরাফাত, মোহাম্মদ জনি, নূর মোহাম্মদ প্রমুখ।
সকল‌কে সতর্ক ও ‌ সচেতন থাকার আহ্বান জা‌নি‌য়ে বক্তারা ব‌লেন, যে কোন অপচেষ্টা রু‌খে দাঁড়া‌তে হবে ।

এই আন্দোলনকে কেন্দ্র করে ‌
কেউ যদি ‌ নৈরাজ্য সৃষ্টি করার চেষ্টা করে ‌ তাহলে তা কঠোর হা‌তে দমন করা হবে।
এছাড়া কাল‌ বৃহস্পতিবার ‌ সকাল ১০টায় ‌ সরকারি রাজেন্দ্র কলেজের শহর ক‌্যাম্পা‌সে সকল‌কে জমা‌য়েত হওয়ার আহ্বান জানানো হয়।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *