মোঃ আল ইমরান
গৌরীপুর ময়মনসিংহ প্রতিনিধি
গৌরীপুর উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে শেখ হাসিনার ফাঁসির দাবিতে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
অদ্য ১ ৪আগস্ট রোজ বুধবার ২০২৪ ইং কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়।
উত্তর বাজার থেকে শুরু করে মধ্যম তরফের মোড় প্রদক্ষিণ করে হারুন পার্কে এসে শেষ হয় বিক্ষোভ মিছিলটি।
উক্ত বিক্ষোভ মিছিলে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন- গৌরীপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক এবং ময়মনসিংহ উত্তর জেলা বি এন পির সম্মানিত সদস্য জননেতা আহাম্মদ তায়েবুর রহমান হিরন।
তিনি বলেন,আমরা আমরা এখন ও ক্ষমতায় আসি নাই। জনগণের ভোটে দেশে নির্বাচিত সরকার গঠন করা হবে। বি এন পি গণতন্ত্রে বিশ্বাসী।
তাই নির্বাচিত সরকার গঠন করতে হলে জনগণের ভোটের প্রয়োজন,আমরা সব সময় জন গণের পাশে ছিলাম,আছি আর থাকবো। গৌরীপুরে বিশৃঙ্খলার ঠাঁই নাই। আমাদের দলের চেয়ারপার্সন থেকে শুরু করে দেশনায়ক তারেক রহমানের এর নির্দেশে দেশে আইনশৃঙ্খলার স্বাভাবিক অবস্হা ফিরিয়ে আনতে কাজ করতেছি।
নিজ দলের বা যে কেউ অথবা তৃতীয় কোন পক্ষ বিশৃঙ্খলার চেষ্ঠা করলে কাউকেই ছাড় দেওয়া হবে না।
আহাম্মদ তায়েবুর রহমান হিরণ বলেন আমরা গৌরীপুরে শান্তি চাই,১৫ আগস্টকে কেন্দ্র করে আওয়ামী সন্ত্রাসীরা বিশৃঙ্খলতা ও সন্ত্রাসের চেষ্ঠা করলে প্রতিহত সহ দাঁত ভাঙা জবাব দেওয়া হবে।
আমরা রাজপথে আছি ও রাজপথে থাকবো।কোন ভাবেই আওয়ামী সন্ত্রাসীদের মাঠে নামতে দিব না।
” দৈনিক ভোরের ডাকের” গৌরীপুর উপজেলা প্রতিনিধি মোঃ আল ইমরানকে দেওয়া
সাক্ষাৎকারে তিনি বলেন,
দেশে দ্রুত নির্বাচন দেওয়া দরকার কারণ অনির্বাচিত সরকার দ্বারা দেশ সুষ্ঠুভাবে পরিচালনা করা সম্ভব না। তাই তিনি ড. ইউনুস সহ সকল উপদেষ্টাদের নিকট দ্রুত নির্বাচন দিতে আহ্বান জানান।
গৌরীপুর উপজেলা যুবদলের সভাপতি মোঃ তাজুল ইসলাম খোকন ও গৌরীপুর পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ মনিরুজ্জামান পলাশের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন,পৌর যুবদলের আহ্বায়ক সুজিত কুমার দাস,ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সহসাংগনিক সম্পাদক মোঃ হূমায়ুন কবির খান, সদস্য মোঃ জিয়াউর রহমান জিয়া,শাহ জাহান সিরাজ,ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সহসভাপতি মোঃ হূমায়ুন কবির,যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মোয়াজ্জেম হোসেন,গৌরীপুর উপজলো স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ আল ইমরান ভিপি,মোঃ সুমন মিয়া, মোঃসোহাগ
শ্রমিক দলের সভাপতি মোঃ শহিদুল্লাহ
গৌরীপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোঃ জুনায়েদ খান পাঠান,বি এন পি নেতা মোঃ আঃ মান্নান,যুবদল নেতাআসাদুজ্জামান ডানো,মোঃ রফিকুল ইসলাম তাং,মোঃ হারুন অর রশিদ, ছাত্রনেতা অলি,অন্তর সহ প্রমুখ।
বিক্ষোভ মিছিলে মইলাকান্দা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মোঃ রিয়াদুজ্জামান রিয়াদের দ্রুত মুক্তি চাই বলে শ্লোগান হয়।
এ সময় বি এন পি ও তার বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, জনসাধারণ এবং গণ মাধ্যমের কর্মীরা উপস্হিত ছিল।
