মোঃ শিহাব উদ্দিন
গোপালগঞ্জ জেলা  প্রতিনিধি

প্রেসক্লাব গোপালগঞ্জের সভাপতি ও দৈনিক কালবেলার গোপালগঞ্জ জেলা প্রতিনিধি জুবায়ের হোসেনের ছোট মেয়ে নওশিন জাহানের জন্মদিন আজ। ১২ বছর পেরিয়ে আজ ১৩ বছরে পদার্পণ করেছে সে।

জন্মদিন উপলক্ষে জুবায়ের হোসেনের পরিবারে বইছে আনন্দের আবহ। পরিবারের সদস্য, আত্মীয়স্বজন, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা নওশিন জাহানকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছেন।

নওশিনের জন্মদিনে পরিবারের পক্ষ থেকে তার সুস্বাস্থ্য, সুন্দর ভবিষ্যৎ ও সাফল্য কামনা করা হয়েছে। পরিবারের সদস্যরা আশা করছেন, জীবনের প্রতিটি ধাপে নওশিন ভালো মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলবে এবং সাফল্যের পথে এগিয়ে যাবে।

জন্মদিনের এই বিশেষ দিনে নওশিন জাহানের জন্য রইল ভালোবাসা ও দোয়া। মহান আল্লাহ তার জীবন সুখ, শান্তি ও কল্যাণে পূর্ণ করুন—এমনটাই প্রত্যাশা পরিবার ও শুভাকাঙ্ক্ষীদের।

শুভ জন্মদিন নওশিন জাহান।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *