প্রতারণার মাধ্যমে ১০,৮০,৮০০/- টাকা আত্মসাৎকারী মোঃ আরিফ হোসেন @ রাজন (৩৫) পিং-মোঃ আলী মিয়া, সাং-শুকচর, (মিয়া বাড়ী) থানা-পাবনা সদর, জেলা-পাবনাকে সিআইডি প্রধান অতিরিক্ত আইজিপি মোহাম্মদ আলী মিয়া বিপিএম, পিপিএম এর নির্দেশনায় গত ১৪/০৫/২০২৪ খ্রি. রাত ২৩.৪৫ ঘটিকার সময় ঢাকা জেলার সাভার মডেল থানাধীন আকরান বাজার এলাকা থেকে সিআইডি যশোর জেলার একটি টিম তথ্য প্রযুক্তির সহায়তায় গ্রেফতার করে।

সিআইডির অনুসন্ধানে জানা যায়, ২০২০ সালে করোনা মহামারী চলাকালীন সময়ে যশোর জেলার কোতয়ালী থানাধীন শংকরপুর এলাকায় আসামী আরিফুল ইসলাম@রাজন এবং তার স্ত্রী নুপুর বাসা ভাড়া নিয়ে বসবাস শুরু করেন। দীর্ঘদিন একই এলাকায় বসবাসের সুবাদে স্থানীয় লোকজনদের সাথে তাদের সুসম্পর্ক গড়ে ওঠে। উক্ত সুসম্পর্ককে মূল হাতিয়ার হিসাবে কাজে লাগিয়ে আরিফুল ইসলাম@রাজন শংকরপুর এলাকার বিভিন্ন বুটিকস ব্যবসায়ীদের নিকট হতে বুটিকস এর মালামাল বাকিতে ক্রয় করতো এবং পরবর্তীতে তা আবার পরিশোধ করে দিতো। এভাবে বিভিন্ন ব্যবসায়ীদের আস্থা ও বিশ্বাস অর্জনের পর গত ১৯/০৬/২০১৯ তারিখ উক্ত আসামীদ্বয় বাকীতে মেমোর মাধ্যমে বিভিন্ন ব্যবসায়ীদের নিকট হতে সর্বমোট ১০,৮০,৮০০/- টাকার বুটিকসের মাল ক্রয় করে এবং ২৩/০৬/২০১৯ খ্রি. এর মধ্যে সকলের টাকা পরিশোধ করার অঙ্গীকার করে সুকৌশলে পলায়ন করে।

এর প্রেক্ষিতে সকলের পক্ষ হতে টিটো মিয়া বাদী হয়ে যশোর (কোতয়ালী) থানার মামলা নং-৬৪, তারিখ-২৭/১২/২০২১ খ্রিঃ, ধারা-৪০৬/৪২০ পেনাল কোড দায়ের করেন। মামলাটি সিআইডিতে হস্তান্তর করা হয়। সিআইডি প্রধানের দিক নির্দেশনায় সিআইডি’র তদন্তকারী কর্মকর্তা এসআই (নিঃ)/ দেলোয়ার হোসেন উক্ত আসামীকে ঢাকা জেলার সাভার থানা এলাকা থেকে গ্রেফতার করতে সক্ষম হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী প্রতারণা করে অর্থ আত্মসাৎ করার বিষয়টি স্বীকার করে এবং বিজ্ঞ আদালতে ফৌঃ কাঃ বিঃ ১৬৪ ধারা অনুযায়ী জবানবন্দী প্রদান করে। আসামী বর্তমানে জেল হাজতে আটক আছে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *