পবিত্র ঈদ-উল-আযহা ২০২৩ উপলক্ষ্যে পুলিশ সুপার লালমনিরহাট মোহাম্মদ সাইফুল ইসলাম আমন্ত্রিত অতিথিদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট জেলা ও দায়রা জজ মিজানুর রহমান, জেলা প্রশাসক মোহাম্মদ উল্ল্যাহ, সংরক্ষিত নারী সংসদ সদস্য সফুরা বেগম রুমি, জেলা পরিষদ চেয়ারম্যান মতিয়ার রহমান, লালমনিরহাট সদর,আদিতমারী ও কালীগঞ্জ থানা নির্বাহী অফিসার, বিশিষ্ট কবি ও সাহিত্যিক ফেরদৌসী বেগম বিউটি ও রাজনৈতিক নেতৃবৃন্দসহ জেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এছাড়াও আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আতিকুল হক (প্রশাসন ও অর্থ), অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আলমগীর রহমান (ক্রাইম এন্ড অপস্), সহকারী পুলিশ সুপার মোঃ ফরহাদ ইমরুল কায়েস, বি সার্কেল লালমনিরহাট, শিক্ষানবিস সহকারী পুলিশ সুপার মোঃ আ ন ম নিয়ামত উল্লাহ, সকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দ, আরআই অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *