৩ জুলাই, ২০২৩ তারিখ ময়মনসিংহ জেলা পুলিশ লাইন্সের কল্যাণ শেডে ২০২৩ সালে বিভাগীয় পদোন্নতি পরীক্ষায় অংশগ্রহণকারী অধ:স্তন পুলিশ কর্মচারীবৃন্দের ক্যাম্প প্রশিক্ষণ কর্মশালার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। পুলিশ সুপার, ময়মনসিংহ মাছুম আহাম্মদ ভূঞা, পিপিএম এই ক্যাম্প প্রশিক্ষণের শুভ উদ্বোধন ঘোষণা করেন এবং উদ্বোধনী সেশন পরিচালনা করেন। বিভিন্ন র‍্যাঙ্কের মোট ৭২ জন পুলিশ সদস্য এই উদ্বোধনী সেশনে অংশগ্রহণ করেন। এ সময় জেলার অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

পুলিশ সুপার তার বক্তব্যে একটি আধুনিক ও দক্ষ পুলিশ বাহিনী গড়ে তোলার ক্ষেত্রে প্রত্যেকটি পুলিশ সদস্যের যুগোপযোগী প্রশিক্ষণ ও ন্যায়নিষ্ঠ মনোভাবের প্রতি গুরুত্ব আরোপ করেন। পাশাপাশি তিনি অতীতের বিভিন্ন দৃষ্টান্ত উল্লেখ করে আইন-শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে আমাদের পুলিশ সদস্যদের কে আরো যত্নবান হবার জন্য এবং প্রশিক্ষণে আত্মনিয়োগ করার জন্য নির্দেশনা প্রদান করেন। আগামী ১৭ জুলাই পর্যন্ত এই ক্যাম্প প্রশিক্ষণ চলমান থাকবে। এই প্রশিক্ষণের মাধ্যমে পদোন্নতি পরীক্ষায় অংশগ্রহণকারী সদস্যবৃন্দের দক্ষতা ও কর্মস্পৃহা অনেকাংশে বৃদ্ধি পাবে আশা করা যায়।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *