বুলবুল আহমেদ
নেত্রকোণা প্রতিনিধি

স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে নেত্রকোণা সদর উপজেলার ৮নং দক্ষিণ বিশিউড়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার কেন্দ্রে রয়েছেন মো. জহিরুল হক। দীর্ঘদিনের সামাজিক কর্মকাণ্ড, ব্যবসায়িক সাফল্য এবং সাধারণ মানুষের সঙ্গে নিবিড় সম্পৃক্ততার কারণে তিনি ইতোমধ্যে তৃণমূল জনগণের আস্থা অর্জন করেছেন বলে এলাকাবাসীর অভিমত।
দক্ষিণ বিশিউড়া গ্রামের মরহুম চান্দু শাহ্-এর পুত্র মো. জহিরুল হক বিএনপি পরিবারের একজন নিবেদিতপ্রাণ ও সক্রিয় কর্মী। পাশাপাশি তিনি একজন সফল ব্যবসায়ী এবং দক্ষিণ বিশিউড়া ব্যবসায়ী সমিতির পরিচিত মুখ। সমাজসেবামূলক কর্মকাণ্ড ও মানবিক নেতৃত্বের কারণে তিনি এলাকায় ব্যাপক পরিচিতি লাভ করেছেন।
বর্তমানে তিনি দক্ষিণ বিশিউড়া ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক, সিনচাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি, দক্ষিণ বিশিউড়া উচ্চ বিদ্যালয়ের সদস্য এবং দেওয়ানবাগী বালিকা উচ্চ বিদ্যালয়ের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। শিক্ষা, সামাজিক উন্নয়ন এবং জনকল্যাণমূলক বিভিন্ন কর্মকাণ্ডে তার সক্রিয় অংশগ্রহণ স্থানীয় জনগণের মধ্যে ইতিবাচক সাড়া পেয়েছেন।
খেলাধুলার পৃষ্ঠপোষক হিসেবেও জহিরুল হকের ভূমিকা উল্লেখযোগ্য। তার প্রতিষ্ঠিত সামাজিক ব্যবসা প্রতিষ্ঠান ‘মেসার্স জহির ট্রেডার্স’-এর পৃষ্ঠপোষকতায় ২০২৫ সালে মরহুম আব্দুল গণি মাস্টার ফুটবল টুর্নামেন্ট (সিজন-২) এবং ২০২৬ সালে দক্ষিণ বিশিউড়া সোনালী অতীত ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ট্রফি অর্জিত হয়। তরুণ সমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে তার এ উদ্যোগ প্রশংসিত হয়েছে।
একান্ত সাক্ষাৎকারে মো. জহিরুল হক বলেন, “আমাদের দক্ষিণ বিশিউড়া ইউনিয়ন দীর্ঘদিন ধরে নানা ক্ষেত্রে অবহেলিত। আমি নির্বাচিত হলে রাস্তা-ঘাট, কালভার্ট ও সেতু নির্মাণ, শিক্ষার উন্নয়ন এবং হতদরিদ্র ও অসহায় মানুষের কল্যাণে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করব। একটি আধুনিক, উন্নত ও জনবান্ধব ইউনিয়ন গড়ে তোলাই আমার লক্ষ্য।”
তিনি আরও বলেন, “জনগণের ভালোবাসা, দোয়া ও সহযোগিতা নিয়ে আমি উন্নয়নের যাত্রায় এগিয়ে যেতে চাই। মানুষের সুখে-দুঃখে পাশে থাকার যে অঙ্গীকার করেছি, তা আজীবন বজায় রাখব।”
এলাকার শতাধিক বাসিন্দার সঙ্গে কথা বলে জানা যায়, মো. জহিরুল হক একজন সহজ-সরল, মানবিক ও কর্মমুখী ব্যক্তি হিসেবে পরিচিত। যে কোনো বিপদ-আপদে তাকে সাধারণ মানুষের পাশে দেখা যায়। স্থানীয়দের মতে, জনগণের সঙ্গে তার দীর্ঘদিনের সম্পর্ক এবং উন্নয়নমুখী চিন্তাধারা তাকে একজন শক্তিশালী সম্ভাবনাময় চেয়ারম্যান প্রার্থী হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে দক্ষিণ বিশিউড়ায় ইতোমধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। ভোটারদের একাংশ মনে করছেন, জনসম্পৃক্ততা, সামাজিক গ্রহণযোগ্যতা এবং উন্নয়নের প্রতিশ্রুতির কারণে মোঃ জহিরুল হক নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছেন।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *