নীলফামারীর ডিমলায় দুইটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মামুন (৩৫) নামের একজন ট্রাক চালক নিহত হয়েছেন। এসময় অপর গাড়ির চালক গুরুত্বর আহত আক্কাছ আলীকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৩ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে ডিমলা উপজেলার খালিশা চাপানী ডালিয়া তিস্তা কলেজ এলাকায় ওই দুর্ঘটনাটি ঘটে।

নিহত মামুন লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার কাউয়ামারী গ্রামের রমজান আলীর ছেলে। নিহত মামুন একজন পেশাদার ড্রাইভার।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা মেট্রো- ট-২৪-৬৯৩১ নম্বরের নওগাঁ থেকে পাটগ্রামগামী ইটবাহী গাড়িও ঢাকা মেট্রো-ট- ২৪-৫৫৪১ গাড়িটি পাটগ্রাম থেকে ঢাকা গামী পাথরবাহী ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। দুর্ঘটনার আগে গাড়ি দুটির অতিরিক্ত গতিতে চলছিল। এমতাবস্থায় তারা রোড ক্রোসিং করতে গিয়ে দুর্ঘটনায় জড়িয়ে পড়েন। ঘটনাস্থলে ঢাকা মেট্রো- ট-২৪-৬৯৩১ গাড়ির ড্রাইভার মামুন মারা যান। ঘটনাস্থলে ফায়ার সার্ভিস ডিফিন্সের জলঢাকা ও নীলফামারী ইউনিট এসে লাশ উদ্ধার করেন এবং ঢাকা মেট্রো-ট- ২৪-৫৫৪১ ড্রাইভার আক্কাছ আলীকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

নীলফামারী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স উপ-সহকারী পরিচালক এনামুল হক জানান, ‘আমরা সংবাদ পাওয়া মাত্রই জলঢাকা ও নীলফামারী সদর ইউনিটকে প্রেরণ করি। লা*শটি ট্রাকের ইঞ্চিনের সঙ্গে চাপ খেয়ে ছিল। উদ্ধার করে লা*শটি ডিমলা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।’

ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবাশীষ রায় জানান, ‘লাশটি হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হবে।’

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *