হোসেন আলী
বন্ধু কল্যাণ সংস্থা উদ্যোগে গাইবান্ধা ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের ১৯৮৮-৮৯ সালের এস এস সি পরীক্ষার্থীদের সংগঠন। সংস্থার বন্ধুরা নিজস্ব অর্থায়নে গতকাল রোববার বিকেলে গাইবান্ধা ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠে শীতবস্ত্র বিতরণ করেন। বিভিন্ন এলাকার দুই শতাধিক অসহায় শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন সংস্থার সভাপতি আশরাফুল ইসলালাম, সাধারণ সম্পাদক মোঃ শামিউল আমম চিটু, সদস্য মোঃ রায়হান মল্লিক দিদার, মিলন কুমার সরকার, সফেন চৌধুরী, আব্দুস সবুর আহম্মেদ, শামীম আহম্মেদ পলাশ, মোঃ জানে আলম সোহেল, মোঃ জাহিদুল ইসলাম মন্ডল বাবুল, কামাল উদ্দীন খন্দকার পাপুল, হুমায়ুন কবীর, মাহবুবার রহমান খাদক, শামদুল আলম লিটন, ফারুকুল ইসলাম, তামজিদুর রহমান তুুহিন প্রমুখ।
