মোঃ নাসিরউদ্দিন
স্টাফ রিপোর্টার

নাটোরের লালপুর উপজেলার কদিমচিলান ইউনিয়নের বিভিন্ন ইটভাটায় অবৈধভাবে কৃষিজমির মাটি কাটার অভিযোগে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। শুক্রবার পরিচালিত এ অভিযানে একটি ইটভাটায় অবৈধ মাটি কাটার স্পষ্ট আলামত পাওয়া যায়।
অভিযান চলাকালে সংশ্লিষ্ট ইটভাটায় দায়িত্বরত কোনো ব্যক্তি বা শ্রমিককে ঘটনাস্থলে পাওয়া যায়নি। তবে ঘটনাস্থল পরিদর্শন করে কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি কাটার প্রমাণ পাওয়ায় আইনগত পদক্ষেপ হিসেবে মাটি কাটার কাজে ব্যবহৃত একটি এক্সকাভেটর (ভেকু) থেকে দুটি ব্যাটারি জব্দ করা হয়।
উপজেলা প্রশাসন জানিয়েছে, কৃষিজমির উর্বরতা নষ্ট করে এবং পরিবেশের ভারসাম্য বিঘ্নিত করে এমন অবৈধ মাটি কাটা কোনোভাবেই সহ্য করা হবে না। এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনার পাশাপাশি প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।
অভিযানে লালপুর থানার ওয়ালিয়া পুলিশ ফাঁড়ির সদস্যরা এবং বাংলাদেশ আনসারের সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।
প্রশাসনের এই উদ্যোগকে স্থানীয়রা স্বাগত জানিয়েছেন। সচেতন মহলের মতে, কৃষিজমি ও পরিবেশ রক্ষায় নিয়মিত অভিযান, কঠোর আইন প্রয়োগ এবং জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে অবৈধ মাটি কাটা কার্যক্রম কার্যকরভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *