আশেক মাহমুদ শাকিল
বিশেষ প্রতিনিধি
ধোবাউড়ায় ১০০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ ০৩ জন মাদক ব্যবসায়ী আটক।
বতিহালা গ্রামবাসীর সহযোগিতায় এই মাদক ব্যবসায়ীদের আটক করা হয়েছে।
ধোবাউড়া থানার ওসি শফিকুল ইসলাম এর নির্দেশে গত ৩১/০৫/২০২৬ তারিখ এসআই(নিঃ) মোঃ খাইরুল ইসলাম, এএসআই(নিঃ) মোঃ সামস সুমন ও সঙ্গীয় ফোর্স সহ অভিযান করিয়া ধোবাউড়া থানাধীন পূর্ব বতিহালা গ্রামে জনৈক মোঃ উসমান আলী (৬৫) পিতা-মৃত সিরাজ আলী এর বসত বাড়ীর উত্তর পাশে কাঁচা রাস্তার উপর হইতে ০৩ জন ব্যক্তি ১। মোঃ মারফত আলী(৩৪), পিতা-মোঃ ইয়াকুব আলী, মাতামৃত- আমেনা খাতুন, সাং-রঘুরামপুর, থানা-ধোবাউড়া,জেলা- ময়মনসিংহ, ২। মোঃ নাঈম (২৪), পিতা-মোঃ দুলাল মিয়া, মাতা- মর্জিনা খাতুন, সাং-বাঘবেড় পূর্বপাড়া,৩। মোঃআবু বক্কর(২৪)পিতা-মোঃ মতিউর রহমান,মাতা-সালমা আক্তার ,সাং-সিজকান্দি উভয় থানা-পূর্বধালা, জেলা নেত্রকোনাকে ইয়াবা সহ আটক করেন। জব্দকৃত ইয়াবা ট্যাবলেটর মূল্য আনুমানিক মূল্য-৪০০০০/-(চল্লিশ হাজার) টাকা। উক্ত বিষয়ে বাদীর এজাহারের ভিত্তিতে ধোবাউড়া থানার মামলা নং-০২, তাং-০১/০৬/২০২৬ খ্রিঃ ধারা- ২০১৮ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬(১) সারণীর ১০(ক)/৪১ রুজু করিয়া আসামীকে অদ্য ইং ০১/০৬/২০২৬ খ্রিঃ বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।
