মোঃ আল ইমরান
স্টাফ রিপোর্টার

খেলাধুলায় বাড়ে বল মাদক ছেড়ে খেলতে চল, মাদক কে না বলি খেলাধুলায় জীবন গড়ি।
এই প্রতিপাদ্য কে সামনে রেখে বর্তমান সরকার এর উদ্যোগে সারাদেশে ন্যায় দুর্গাপুরের মাটি ও মানুষের নেতা দূর্গাপুর কমলাকান্দা নেত্রকোনা ০১ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এর নির্দেশনায় ও কুল্লাগড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ শাহ আলম এর নেতৃত্বে ও কুল্লাগড়া ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে মরহুম দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ০৮ নভেম্বর রোজ-রবিবার বিকাল ৪ ঘটিকায় দূর্গাপুর পৌর সভার ৯নং ওয়ার্ডের বামনপাড়ার ঐতিহ্যবাহী মাঠে অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আতাউর রহমান ফরিদ,সভাপতি দূর্গাপুর পৌর বিএনপি ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অঞ্জন চিতাম,দূর্গাপুর উপজেলা বিএনপি ,মোঃ শাহজাহান সরকার, সভাপতি কুল্লাগড়া ইউনিয়ন বিএনপি।
মোঃ রফিকুল ইসলাম,আহ্বায়ক কুল্লাগড়া ইউনিয়ন যুবদল,মোঃ দেলোয়ার, আহ্বায়ক স্বেচ্ছাসেবক দল কুল্লাগড়া ইউনিয়ন।ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক মাসুম পালোয়ান।
উক্ত খেলায় ম্যান অফ দা ম্যাচ অর্জন করেন, মোঃ মাসুদ।ম্যান অফ দা ম্যাচ টুর্নামেন্ট এর কৃতিত্ব অর্জন মোঃ হেলিম।সেরা গোলকিপার কৃতিত্ব লাভ করেন, জিরুন। বিজয়ী দলের মধ্যে ট্টফি ও এলিডি টিভি বিতরন করা হয়।

উক্ত খেলায় আরোও উপস্থিত ছিলেন, কুল্লাগড়া ইউনিয়ন বিএনপি সুমেশ্বরী নদীর পশ্চিম পাড়ের পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানের নেতৃত্বদান কারী মোঃ শাহ আলম বলেন,আমারা আমাদের নেতা ব্যারিস্টার কায়সার কামাল এর দিক নির্দেশনায় মাদক নির্মূলের লক্ষ্যে খেলাধুলার আয়োজন করে যাচ্ছি যাতে মানুষ মাদক ছেড়ে সুস্থ স্বাভাবিক জীবনে ফিরতে পারে। এবং আমাদের এলাকায় মাদক চুরা চালান নির্মূলে প্রশাসন কে সার্বিক সহযোগিতা করে যাচ্ছি। কুল্লাগড়া ও দূর্গাপুর এলাকাবাসী ও পর্যটকদের যাতায়াত ব্যবস্থা সুবিধার জন্য সুমেশ্বরী নদীতে বাঁশ এবং কাঠের সেতু নির্মাণ কাজ চলমান।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *