টাঙ্গাইল জেলার পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স মাল্টিপারপাস শেডে জেলা পুলিশে কর্মরত অধস্তন কর্মকর্তা এবং কর্মচারীগণের বিভাগীয় পদোন্নতির পরীক্ষা/২০২৩ এর ক্যাম্প এবং আইন বিষয়ক প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন সরকার মোহাম্মদ কায়সার, পুলিশ সুপার, টাঙ্গাইল। এ সময় পুলিশ সুপার প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে বলেন, ক্যাম্প এবং আইন বিষয়ক কোর্সটি পুলিশ সদস্যদের পুলিশিং কার্যক্রম ও বিভাগীয় পদোন্নতির জন্য সহায়ক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
এ সময় টাঙ্গাইল জেলা পুলিশের উধ্বর্তন কর্মকর্তাগণ সহ ক্যাম্প এবং আইন বিষয়ক প্রশিক্ষণে প্রশিক্ষক ও অংশগ্রহণকারী সকল প্রশিক্ষণার্থী উপস্থিত ছিলেন।
