সৈয়দ মুনিরুল হক নোবেল
অত্যন্ত উৎসাহ উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে জামালপুর জেলা স্টেডিয়ামে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।
এ উপলক্ষে শুক্রবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজন ও জামালপুর জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ক্রীড়া ও যুব মন্ত্রণালয় কর্তৃক ক্রীড়াঙ্গনের বিরাজমান স্থবিরতা নিরসনকল্পে পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন কমিটির সদস্য সচিব ও বিসিবির সাবেক পরিচালক অধ্যক্ষ এস.এম আবদুল্লাহ আল ফুয়াদ রেদোয়ান।
এসময় জেলা ক্রীড়া সংস্থার অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, স্কুল ক্রিকেট শুধু খেলাধুলার মধ্যেই সীমাবদ্ধ নয়; এটি শৃঙ্খলা, নেতৃত্ব, দলগত চেতনা ও আত্মবিশ্বাস গড়ে তোলার অন্যতম একটি মাধ্যমও বটে। এই টুর্নামেন্টের মাধ্যমে নতুন প্রতিভাবান ক্রিকেটাররা নিজেদের যোগ্যতা প্রমাণের সুযোগ পাবে এবং ভবিষ্যতে দেশের ক্রিকেটে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে ক্রীড়াপ্রেমীদের উপস্থিতি আয়োজনকে আরও প্রাণবন্ত করে তোলে। অংশগ্রহণকারী খেলোয়াড়দের চোখে ছিল স্বপ্নজয়ের প্রত্যয়।
