লুৎফর রহমান
স্টাফ রিপোর্টার
জয়পুরহাটের কালাই উপজেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশন এর আয়োজনে ১৯শে আগস্ট ২০২৫ মঙ্গলবার সকাল সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ চত্বরে মডেল মসজিদ হল রুমে জয়পুরহাট জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপ – পরিচালক সাজেদুর রহমানের সভাপতিত্বে সরকারি যাকাত ফান্ডে যাকাতের অর্থ সংগ্রহ ও সরকারি ব্যবস্থাপনা হজ বিষয়ক উদ্বুদ্ধকরণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।স্বাগত বক্তব্য রাখেন উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার আব্দুর রউফ। উক্ত অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কালাই উপজেলা নির্বাহী অফিসার শামীমা আক্তার জাহান। তিনি বলেন সরকারি যাকাত ফান্ডে যাকাতের টাকা প্রকৃতভাবে যাকাতের টাকা যে পাওয়ার হকদার এবং উপযুক্ত ব্যক্তি তাকেই যাকাতের টাকা প্রদান করার বিষয়ে উপজেলার প্রত্যেক জামে মসজিদের সম্মানিত ইমামগণকে পরামর্শ দেন।এছাড়াও তিনি আরো বলেন সরকারি ব্যবস্থাপনা হজে যাওয়ার সুযোগ সুবিধা বিষয়ে এবং যাকাত ফান্দে যাকাতের টাকা আদায় বৃদ্ধি করার ব্যাপারে জনগণের মাঝে জনসচেতনতা সৃষ্টি করার কথা জানিয়ে প্রধান অতিথি মহোদয় বক্তব্য শেষ করেন।এরপর বিশেষ অতিথির বক্তব্য রাখেন জয়পুরহাট জেলা ইসলামিক ফাউন্ডেশন এর ফিল্ড অফিসার মোত্তাকীনুল ইসলাম। পরিশেষে দেশ ও জাতির কল্যাণে দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন কালাই উপজেলা পরিষদ চত্বরে মডেল মসজিদের খতিব শায়েেখ মাওলানা মোহাম্মদ মামুনুর রশিদ মামুন। এ সময় উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারী, সরকারি বিভিন্ন শাখার কর্মকর্তা, অত্র আলোচনা সভায় উপস্থিত ছিলেন।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *