লুৎফর রহমান
স্টাফ রিপোর্টার
জয়পুরহাট কালাই উপজেলা ইয়া ইলেকট্রনিক্সের আয়োজনে ও কালাই ওয়ালটনের সহযোগিতায় ৪ ঠা অক্টোবর ২০২৫ শনিবার সকাল ১০ টায় কালাই মঈন উদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয় হল রুমে কালাই ইয়া ইলেকট্রনিক্স এর ব্যবস্থাপনা পরিচালক আবু ইউসুফ মাহবুবুর রহমান এর সভাপতিত্বে ২০২৫ এসএসসি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন রাজশাহী বিভাগীয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল ( বিএনপি ) এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ – সাংগঠনিক সম্পাদক এ এইচ এম ওবায়দুর রহমান চন্দন। প্রধান আলোচক হিসাবে উপস্থিত থেকে আলোচনা করেন রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রফেসর ডঃ সৈয়দ সরওয়ার জাহান লিটন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন হাতিয়র কামিল মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা আমিনুল ইসলাম, কালাই মঈন উদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) সাইফুল ইসলাম বকুল, রিজিওনাল সেলস ম্যানেজার ওয়ালটন ডিস্ট্রি বিউটর নেটওয়ার্ক মেহেদী হাসান। অন্যান্যর মধ্যে থেকে বক্তব্য রাখেন কালাই উপজেলা শাখা বিএনপির সিনিয়র যুগ্ন সম্পাদক রফিকুল ইসলাম চৌধুরী টুকু,কালাই টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ তাইফুল ইসলাম ফিতা, আহমেদাবাদ ইউপি সাবেক চেয়ারম্যান আবুল খায়ের গোলাম মাওলা, শিক্ষার্থীদের মধ্য থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মেহেদী হাসান ও নাজুমা আক্তার সহ আরো অনেকে। আলোচনা সভা শেষে কালাই উপজেলার সকল উচ্চ বিদ্যালয়ের ২০২৫ সালের এসএসসি কৃতি শিক্ষার্থীদের মাঝে অতিথিবৃন্দের মাধ্যমে সংবর্ধনা প্রদান করা হয়। এ সময় শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, সহকারী শিক্ষক ও কৃতি শিক্ষার্থী , প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ অত্র সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *