লুৎফর রহমান
স্টাফ রিপোর্টার
জয়পুরহাটের কালাই উপজেলার মাত্রাই ইউনিয়নের কুসুম সারা সরকারি প্রাথমিক বিদ্যালয় এর আয়োজনে ২৪শে সেপ্টেম্বর ২০২৫ বুধবার সকাল সাড়ে ১১ টায় অত্র বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার ও কুসুম সারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি জনাব আব্দুল্লাহ আল মামুনের সভাপতিতে “শিক্ষিত মা এক সুরভিত ফুল, প্রতিটি ঘর হবে এক একটি স্কুল” এ প্রতিপাদ্য সামনে রেখে মা অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শুরু হওয়ার পূর্বে প্রধান অতিথি মহোদয় কে অভিভাবকগণ রজনীগন্ধা ফুলের তোরা দিয়ে বরণ করে নেন। এরপর স্বাগত বক্তব্য রাখেন কুসুম সারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিয়াউর রহমান।উক্ত অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কালাই উপজেলা নির্বাহী অফিসার জনাব শামীমা আক্তার জাহান তিনি শিক্ষার বিষয়ে নিজের বাস্তব জীবনের কথা উদাহরণ স্বরূপ তুলে ধরে চমৎকার চমৎকার অভিভাবকগণের সামনে উপস্থাপন করে বলেন সন্তানকে নিয়মিত বিদ্যালয়ে পাঠিয়ে দিতে হবে মাঝেমধ্যে বিদ্যালয় এসে শিক্ষকের কাছ থেকে সন্তানের পড়া লেখার খোঁজখবর নিতে হবে এবং বিদ্যালয় থেকে বাড়িতে গিয়ে সময় মত ঠিকভাবে পড়ালেখা করছে কিনা অভিভাবকের নজর রাখা বিশেষ দরকার। পরিশেষে বিদ্যালয়ের উন্নয়নে সার্বিক সহযোগিতার কথা ব্যক্ত করে প্রধান অতিথি বক্তব্য শেষ করেন। সহকারি শিক্ষক তোফাজ্জল হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রাশে আলম। অন্যন্যের মধ্যে থেকে বক্তব্য রাখেন অএ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ওসমান গনি ও তানিয়া নুর ।অভিভাবকের মধ্যে থেকে বক্তব্য রাখেন বাদেস আলী মাস্টার, রাজিয়া সুলতানা, উম্মে ইসতেমান তহুরা, মুন্নুজান ও শ্রীমতি রিনা সহ আরো অনেকে। সভাপতি আব্দুল্লাহ আল মামুন সমাপনী বক্তব্যে অভিভাবকের উদ্দেশ্যে বলেন বিদ্যালয়ে লেখাপড়া বিষয়ে কিংবা শিক্ষকদের পাঠদানে অবহেলা থাকলে জানিয়ে দেবেন। শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে আমি আপ্রাণ চেষ্টা চালিয়ে যাব এ মর্মে সকলের সহযোগিতা চেয়ে তিনি সভা সমাপ্তি ঘোষনা করেন। এ সময় বিদ্যালয়ের শিক্ষক, কর্মচারী, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অত্র মা সমাবেশে উপস্থিত ছিলেন।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *