লুৎফর রহমান
স্টাফ রিপোর্টার
জয়পুরহাটের কালাই উপজেলা প্রশাসনের আয়োজনে ও সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় এবং বাস্তবায়নে বিশ্ব সাহিত্য কেন্দ্র ৪ সেপ্টেম্বর ২০২৫ বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩ টায় উপজেলা পরিষদ নতুন অডিটোরিয়ামে লাল ফিতা কেটে ভ্রাম্যমান বই মেলার শুভ উদ্বোধন করেন কালাই উপজেলা নির্বাহী অফিসার জনাব শামীমা আক্তার জাহান। উদ্বোধনের পর তিনি বই মেলার তাৎপর্য ও গুরুত্ব তুলে ধরে বলেন বই কিনুন, বই পড়ুন, নিজে আলোকিত হন এবং অন্যকে আলোকিত করুন। সবাইকে বইকিনার উৎসাহিত প্রদান করে তিনি সংক্ষিপ্ত বক্তব্য শেষ করেন। সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, উপজেলা সদরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, শিক্ষক, শিক্ষার্থী,ভ্রাম্যমান বইমেলা ইনচার্জ অমিত চক্রবর্তী, জান্নাতুল নাঈম, বই বিক্রয় কর্মকর্তা সোহেল সরকার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উক্ত বইমেলা উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন। বেলা ২ টা থেকে রাত ৮ টা পর্যন্ত বইমেলা খোলা থাকবে। আগামী ৭ ই সেপ্টেম্বর ২০২৫ রবিবার উল্লেখিত বই মেলার সমাপ্তি ঘটবে।
