লুৎফর রহমান
স্টাফ রিপোর্টার
জয়পুরহাট জেলা পুলিশ সুপার জনাব শাহনাজ বেগম এর দিকনির্দেশনায় কালাই থানা অফিসার ইনচার্জ (ওসি ) রফিকুল ইসলামের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে উক্ত কালাই থানা তদন্ত ইন্সপেক্টর দীপেন্দ্রনাথ সিংহ ও এস আই শহিদুল ইসলামসহ তার সঙ্গীও ফোর্সকে সাথে নিয়ে ১২ ই আগস্ট (২০২৬) বুধবার বিকালে জয়পুরহাটের কালাই উপজেলার উদয়পুর ইউনিয়নের নওয়ানা বাহুতী গ্রামের মৃত্যু আব্দুল জব্বারের ছেলে আব্দুস সাত্তার কিডনি পাচারকারী মামলার আসামিকে বগুড়া পৌর পার্ক এলাকায় অভিযান পরিচালনার মাধ্যমে গ্রেফতার করে কালাই থানায় নিয়ে আসা হয়। পরের দিন ১৩ই আগস্ট বৃহস্পতিবার কিডনি পাচারকারী উক্ত আসামীকে থানা থেকে জয়পুরহাট বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। এ খবরটি নিশ্চিত করেছেন কালাই থানা তদন্ত ইন্সপেক্টর দীপেন্দ্রনাথ সিংহ।
