হিজলা (বরিশাল) প্রতিনিধি

বরিশাল জেলার হিজলা উপজেলার হরিনাথপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী ছয়গাঁও বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গত ৯ নভেম্বর দিবাগত রাত আনুমানিক ১১টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে। এতে পাঁচটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে আনুমানিক ৪ থেকে ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানিয়েছেন।

​ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও স্থানীয় সূত্র জানায়, রাতে বাজারের দোকানপাটে আগুন জ্বলতে দেখে স্থানীয়রা নেভানোর চেষ্টা চালান, কিন্তু মুহূর্তের মধ্যেই আগুনের লেলিয়ান শিখা আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। আগুনে পুড়ে সম্পূর্ণ ভস্মীভূত হওয়া দোকানগুলোর মালিকরা হলেন— ১/ আলমগীর দরী (পিতা: আবদুর রব দরী, সাং: গংগাপুর), ২/ শফিক দরী (পিতা: আবদুর রব দরী, সাং: গংগাপুর), ৩/ মনছুর খান (পিতা: আবুল খান, সাং: ডিক্রির চর), ৪/ ফরিদ বেপারী (পিতা: সমেদ বেপারী, সাং: ডিক্রিরচর) এবং ৫/ রফিক বিশ্বাস (পিতা: দেলোয়ার বিশ্বাস, সাং: চর ছয়গাও)।

​স্থানীয়দের ধারণা, পাশাপাশি থাকা তিনটি চায়েরা দোকান থেকেই আগুনের সূত্রপাত হতে পারে। তবে এই ঘটনাকে ঘিরে স্থানীয় ব্যবসায়ীদের মাঝে চরম উদ্বেগ ও সংশয় দেখা দিয়েছে। উল্লেখ্য, বিগত ২০২৪ সালের পর থেকে এ নিয়ে একই বাজারে পরপর তিনবার আগুন লাগার ঘটনা ঘটল। ঘন ঘন এমন অগ্নিকাণ্ডের পেছনে কোনো নাশকতামূলক বা পরিকল্পিত রহস্য রয়েছে কি না, তা নিয়ে নানা গুঞ্জন ও প্রশ্ন উঠেছে।

​ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা এই অগ্নিকাণ্ডে সর্বস্ব হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন। বাজারের নিরাপত্তা ও বারংবার অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটনে প্রশাসনের হস্তক্ষেপ চেয়েছেন এলাকাবাসী। স্থানীয় সচেতন মহল ও ব্যবসায়ীরা অনতিবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দ্রুত আইনি ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ এবং ক্ষতিগ্রস্তদের সহায়তার দাবি জানিয়েছেন।,

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *