মোঃ ইমরুল আহসান
১৯ ফেব্রুয়ারী দুপুর ১৩.০০ ঘটিকায় চান্দিনা থানায় কর্মরত এসআই(নিঃ)/ মোহাম্মদ জহির উদ্দিন ও সঙ্গীয় ফোর্স সহ চান্দিনা থানা এলাকায় রাত্রীকালীন মাদকদ্রব্য উদ্ধার ও গ্রেফতারী পরোয়ানা তামিল ডিউটি করাকালে গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার চান্দিনা থানাধীন ০৫নং কেরনখাল ইউনিয়নের ০৫নং ওয়ার্ড ছয়ঘরিয়া সাকিনস্হ এইচএনবি ব্রীক ফিল্ডের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকাগামী লেনের দক্ষিন পার্শ্বে পাকা রাস্তার উপর চেকপোস্ট ডিউটি করাকালে ০১টি মিয়ামী বাস সংকেত দিয়ে থামিয়ে গাড়ীর সিটে বসা একজন যাত্রীকে সন্দেহ হওয়ায় তাকে বাস থেকে লামিয়ে উপস্থিত সাক্ষীদের সম্মুর্খে তার দেহ তল্লাশী করে তার ডান হাতে ধরা ১টি কালো রংয়ের ব্যাগে হতে ০২টি ম্যাগজিনসহ ০১টি পিস্তল উদ্ধার পূর্বক উপস্থিতি সাক্ষীদের সম্মুখে জব্দ করা হয় এবং আসামি মোঃ কামাল হোসেন (৪৭), পিতা-মৃত করিম উল্ল্যাহ, মাতা-মৃত সফিয়া প্রঃ সাফিয়া খাতুন, সাং-তুলাপুষ্কুরনী, পো-কাদের বাজার, থানা-চৌদ্দগ্রাম, জেলা-কুমিল্লাকে গ্রেফতার করা হয়।

উক্ত ঘটনায় চান্দিনা থানার মামলা রুজু প্রক্রিয়াধীন আছে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *