সামদানি হোসেন বাপ্পি

এসআই(নিঃ) মোঃ সোহরাব আলী, এসআই(নিঃ) মাহফুজুর রহমান, এসআই(নিঃ) আল্লামা ইকবাল কবীর সম্রাট সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন কালিবাড়ী গুদারাঘাট সাকিনস্থ মদিনা নূর জামে মসজিদের উত্তর পাশ হইতে ১৯ ফেব্রুয়ারি ২০২৪ খ্রিঃ তারিখ ২৩.৩৫ ঘটিকায় ০১টি অটোরিক্সা ও ০২টি অটোভ্যানসহ চোর চক্রের সদস্য ১। মোঃ নজরুল ইসলাম (৪০), পিতা-মোঃ আয়েন উদ্দিন, মাতা-মোছাঃ নুরজাহান, সাং-ডেংগা, থানা-গৌরীপুর, জেলা-ময়মনসিংহ, ২। শহিদ মিয়া (৩০), পিতা-মীর হোসেন, মাতা-হামিদা খাতুন, সাং-জালশোকা, থানা-পূর্বধলা, জেলা-নেত্রকোণা, ৩। আনোয়ার @ আনার (৩৭), পিতা-মৃতঃ হুরমুজ আলী, মাতা-শুক্কুরি বানু, সাং-ভাটি ঘাগড়া (বাদুর ওয়ালা বাড়ি), ৪। মোঃ রুবেল মিয়া (২২), পিতা-মৃতঃ আক্কেল আলী, মাতা-রোমেছা খাতুন, সাং-অষ্টধর কুডুরাকান্দা, উভয় থানা-কোতোয়ালী, ৫। মোঃ ফুয়াদ হাসান (২১), পিতা-মোঃ ইদ্রিস আলী, মাতা-মোছাঃ মনোয়ারা বেগম, সাং-তারাটি নয়াপাড়া, থানা-মুক্তাগাছা, ৬। মোঃ রাজন মিয়া (২১), পিতা-মোঃ সাইদুল ইসলাম, মাতা-মোছাঃ জায়েদা বেগম, সাং-বাকৃবি শেষ মোড় (নদীর পাড়), থানা-কোতোয়ালী, সর্ব জেলা-ময়মনসিংহদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিরা দীর্ঘদিন যাবৎ চোরাই অটোরিক্সা ও অটোভ্যান চোর চক্রের সাথে জড়িত এবং এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্ত ও গ্রেফতারের অভিযান অব্যাহত।আসামী মোঃ রুবেল মিয়া (২২) এর বিরুদ্ধে ০২টি মামলা এবং মোঃ রাজন মিয়া (২১) এর বিরুদ্ধে ০৪টি মামলা আছে।

উদ্ধারকৃত ০১টি অটোরিক্সা ও ০২টি অটোভ্যান উদ্ধারের বিষয়ে গ্রেফতারকৃত ০৬ জন আসামীদের বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের করে আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *