মোঃ ইমরুল আহসান

দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানী তেল নিয়ে আসা পানামার পতাকাবাহী এমটি হোরে এসেছে কুতুবদিয়ার অদূরে। ২২৯ মিটার লম্বা এবং সাড়ে ১২ মিটার ড্রাফটের বিশাল জাহাজটি নোঙর করেছে গভীর সাগরে। এখান থেকে সাগরের তলদেশ এবং স্থলভাগ দিয়ে ইস্টার্ণ রিফাইনারী পর্যন্ত টেনে আনা প্রায় ১২০ কিমি পাইপ লাইন দিয়ে মাত্র ৩০ ঘন্টায় খালাস হবে এই জাহাজের ৮২ হাজার টনেরও বেশি জ্বালানী তেল। যা আগে ১২/১৩ দিন লাগতো ছোট জাহাজে লাইটারিং করতে। এতে সময় এবং অর্থ বেশি খরচের পাশাপাশি জ্বালানি তেল নয় ছয় করারও ঘটনা ঘটতো। এখন সব ঝামেলা এক পাইপ লাইনই শেষ করে দিল!! ১৮ ইঞ্চি ব্যাসের সমান্তরাল দুইটি পাইপ লাইনের একটি দিয়ে ক্রুড অয়েল এবং অপরটি দিয়ে ডিজেল খালাস করা হবে।
দেশে গভীর সাগর থেকে সরাসরি পাইপ লাইনে জ্বালানি তেল খালাসের স্মার্ট এই ব্যবস্থা চালু হচ্ছে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *