সুন্দরবন খুলনা রেঞ্জের অধিনস্থ গেওয়াখালী টহল ফাড়ির গোলবুনি খাল এলাকায় প্রবেশ নিষিদ্ধ সময় কাঁকড়া ধরার অপরাধে ২ জেলেকে গ্রেপ্তার করেছে বন বিভাগ। এ সময় তাদের নিকট থেকে ১টি নৌকা সহ কাঁকড়া জব্দ করা হয়।

জানা গেছে সোমবার রাত সাড়ে ১২ টার দিকে গেওয়াখালী বন টহল ফাড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ তানজিলুর রহমানের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। ্আটককৃত জেলেরা হলেন কয়রা উপজেলার পাতাখালী গ্রামের আমজেদ মল্লিকের পুত্র আঃ আলিম (২৩) ও দিদারুল আলম (২১)।

খুলনা রেঞ্জের সহকারি বন সংরক্ষক (এসিএফ) এজেডএম হাছানুর রহমান বলেন, এ ব্যাপারে বন আইনে মামলা দায়ের করা হয়েছে। এদেরেক কয়রা উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রট আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *