উবায়দুল্লাহ রুমি
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
কিশোরগঞ্জ জেলার নিকলী উপজেলায় দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের আয়োজনে পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) গঠন বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার নিকলী হাসপাতাল মোড় সেতু হোটেলে নিকলী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজুল হক আয়াজ এর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় পিএফজি গঠনের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরে বক্তব্য রাখেন দি হাঙ্গার প্রজেক্ট ফিল্ড কো অর্ডিনেটর মোহাম্মদ আখতারুজ্জামান। তিনি বলেন, একটি উদার, অসম্প্রদায়িক, সহনশীল মুক্ত মানবিক সমাজ ও রাষ্ট্র নির্মাণের লক্ষ্যে গণতান্ত্রিক মূল্যবোধের বিকাশ, সহিংসতা প্রতিরোধ, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের ইতিবাচক সৌহার্দপূর্ণ রাজনৈতিক সহাবস্থান সৃষ্টির লক্ষ্যেই এ কমিটি গঠনের মূল উদ্দেশ্য। এ কমিটির কার্যক্রম সুষ্ঠু ও সুন্দর ভাবে বাস্তবায়নের লক্ষ্যে সকলের সর্বাত্মক সহযোগিতার আহবান জানান।
কিশোরগঞ্জ টিআইবি ইয়েস গ্রুপের সাবেক ডেপুটি লিডার রাখী গোপাল দেবনাথের সঞ্চালনায় অন্যানের মাঝে বক্তব্য রাখেন নিকলী উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রেজিয়া আকতার, দি হাঙ্গার প্রজেক্ট-বাংলাদেশের এমএন্ডই, রিসার্স এন্ড সিবি অফিসার খাদিজা ইসলাম, উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম প্রমুখ।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *