লুৎফর রহমান
স্টাফ রিপোর্টার
জয়পুরহাটের কালাই উপজেলা প্রশাসনের আয়োজনে ৩ আগস্ট (২০২৬ ) সোমবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার ( ভারপ্রাপ্ত )জনাব আব্দুল্লাহ আল মাহবুব এর সভাপতিত্বে ৫ ই আগস্ট জুলাই গণঅভ্যুত্থান (২০২৬ ) দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠিত সভায় উপজেলা প্রশাসনিক কর্মকর্তা মাহবুব আলমের সঞ্চালনায় বক্তব্য রাখেন কালাই থানা অফিসার ইনচার্জ ( ওসি) রফিকুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাক্তার মনিরুজ্জামান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোরশেদা আক্তার বানু, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার মাহমুদুল হাসান ও কালাই সরকারি মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ নাজিম উদ্দিন সহ আরো অনেকে। সমাপনী বক্তব্যে সভাপতি ইউএনও (ভারপ্রাপ্ত) মহোদয় বলেন ৫ ই আগস্ট সকাল ৯ টায় অত্র উপজেলার পুনট ইউনিয়নের তালখুর গ্রামের বাসিন্দা মোঃ আশরাফ আলীর মেয়ে শহীদ রিতা আক্তারের কবর জিয়ারত। ফেরে এসে সকাল ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে ৫ ই আগস্ট জুলাই গণঅভ্যুত্থান বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। একথা বলিয়ে উপস্থিত সকলের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে তিনি সভা সমাপ্তি ঘোষনা করেন। এ সময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণ, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সংবাদ কর্মী উক্ত প্রস্তুতিমূলক আলোচনা সভায় উপস্থিত ছিলেন।
