লুৎফর রহমান
স্টাফ রিপোর্টার
বিশাল গণ মিছিল ও র‍্যালি বের হওয়ার পূর্ব মুহূর্তে ৯ই অক্টোবর ২০২৫ বৃহস্পতিবার সকাল ১০ টায় কালাই সরকারি মহিলা কলেজ মাঠে জনসম্মুখে কালাই উপজেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক মওদুদ আলম সরকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাবেক সচিব আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জয়পুরহাট ২ আসন
বাংলাদেশ জাতীয়তাবাদী (বিএনপি) দল থেকে এমপি মনোনয়ন প্রত্যাশী জনাব আব্দুল বারী তিনি তার বক্তব্যে বলেন ভবিষ্যতে আ এমপি হতে পারি তাহলে রাস্তাঘাট, ব্রিজ কাল বাট,স্কুল ,কলেজ , মাদ্রাসার উন্নয়ন হবে এবং কর্মসংস্থার ব্যবস্থা করব মাদক, সন্ত্রাস, দ্বন্দ্ব ,কলহ , থাকবে না। মানুষ সামাজিক মর্যাদা পাবেন। অফিসে হয়রানি হতে হবে না। নান্দাইল দীঘি ও আশরাঙ্গা বিলে পিকনিক স্পটে রূপান্তর করা হবে এবং শহরে যেগুলো সুযোগ সুবিধা আছে প্রত্যেকটা গ্রামে সুযোগ-সুবিধা এনে দেওয়া হবে। তিনি আরো বলেন সরকারি বরাদ্দ শত ভাগ সঠিকভাবে ব্যবহার করা হবে। মানুষ না খেয়ে মৃতবরণ করবে না । মেডিকেল কলেজ করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ওই সব কথা বলিয়ে তিনি বক্তব্য শেষ করেন। তারপর বক্তব্য রাখেন কেতনলাল উপজেলা বিএনপির সভাপতি মাসুদ খালেদ আঞ্জুমান ও পৌর বিএনপি’র সভাপতি সহকারী অধ্যাপক আব্দুল আলিম, আক্কেলপুর উপজেলা শিল্পপতি রানা ও জয়পুরহাট জেলা যুব দলের সাবেক সভাপতি এ এইচ এম ওবায়দুর রহমান সুইট সহ আরো অনেকে বক্তব্যের শেষে ১৩ই জুলাই ২০২৩ তারিখে জাতীয়তাবাদী দল বিএনপি মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে সাবেক সচিব বিএনপির নেতা জনাব আব্দুল বারী এর নেতৃত্বে উক্ত কালাই সরকারী মহিলা কলেজ মাঠ থেকে বিশাল গণ মিছিল ও র‍্যালি বের হয়ে কালাই থানা গেইট পাঁচ শিরা বাজার পর্যন্ত গিয়ে র‍্যালিটির সমাপ্তি ঘটে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *