লুৎফর রহমান
স্টাফ রিপোর্টার
জয়পুরহাটের কালাই উপজেলা প্রশাসনের আয়োজনে ৯ অক্টোবর ২০২৫ বৃহস্পতিবার বিকাল ৪ টায় উপজেলা পরিষদ মিনায়তনে কালাই উপজেলা প্রশাসন পাবলিক লাইব্রেরির শুভ উদ্বোধন করেন অত্র উপজেলা নির্বাহী অফিসার জনাব শামীমা আক্তার জাহান উদ্বোধনের পর উপজেলা পরিষদ মিলনায়তনে নির্বাহী অফিসার শামীমা আক্তার জাহান এর সভাপতিত্বে কালাই উপজেলা প্রশাসনিক পাবলিক লাইব্রেরীর তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের শিক্ষক ও ইউএনও মহোদয়ের শ্রদ্ধেয় স্যার ক্ষেতলাল উপজেলার বাসিন্দা জনাব নুরুল ইসলাম তিনি সংক্ষিপ্তভাবে লাইব্রেরীর গুরুত্ব তুলে ধরে বলেন লাইব্রেরী হচ্ছে জ্ঞানের ভান্ডার ও জ্ঞান সংগ্রহের অন্যতম জায়গা লাইব্রেরীতে নিয়মিত এসে বই পড়ার কথা জানিয়ে বিশেষ অতিথি বক্তব্য শেষ করেন। তারপর অন্যান্যর মধ্যে থেকে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার হারুনুর রশিদ, উপজেলা মৎস্য অফিসার তৌহিদা মোহতামিম, কালাই সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ ও নাজিম উদ্দিন ও অধ্যক্ষ শাহজান আলী, কানাই উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মওদুদ আলম সরকার, উপজেলা জামাতের নায়েবে আমির আব্দুর রউফ, কালাই ল’ চেম্বারের অ্যাডভোকেট নাফিউৎজ্জামান তালুকদার ডলার , কালাই মডেল প্রেসক্লাবের সভাপতি লুৎফর রহমান সহ আরো অনেকেই। সভাপতি ইউএনও সমাপনী বক্তব্য বলেন বিকাল বেলা চা, পানের দোকানে, বাসস্ট্যান্ডে ঘোরাফেরা করে এবং মোবাইলে গেম খেলে মূল্যবান সময় নষ্ট না করে বিকেল বেলা উপজেলা পরিষদ মিলনায়তনে এসে কালাই উপজেলা প্রশাসনিক পাবলিক লাইব্রেরীতে বসে বেশি বেশি করে বই পড়ে সবাইকে জ্ঞান অর্জনের আহ্বান জানিয়ে তিনি আলোচনা সভার সমাপ্তি ঘোষনা করেন। লাইব্রেরীর দায়িত্বে থাকবেন উপজেলা নির্বাহী অফিসারের সহকারি হিসাব রক্ষক ও সাংবাদিক নুর নাহিদ।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *