লুৎফর রহমান
স্টাফ রিপোর্টার
জয়পুরহাটের কালাই উপজেলার অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের ন্যায় কালাই শাহিন ক্যাডেট স্কুলে ও বিনামূল্যে পাঠ্য বই বিতরণ করা হয়েছে।
কালাই উপজেলা শাখা শাহীন ক্যাডেট স্কুলের আয়োজনে ৩ জানুয়ারি ২০২৬ শনিবার সকাল ৯ টায় উক্ত শাহীন ক্যাডেট স্কুল চত্বরে পাঠ্যবই বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বই উৎসব অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন শাহীন শিক্ষা পরিবার টাঙ্গাইল শাহীন ক্যাডেট স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জনাব মুহাম্মদ মাছুদুল আলম শাহীন। উদ্বোধনের পর তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে অভিভাবকগণের সামনে মান সম্মত শিক্ষা ও অভিভাবকদের করণীয় বিষয়ে মূল্যবান বক্তব্য তুলে ধরেন এবং সকলের সহযোগিতা চেয়ে কথা বলা শেষ করেন। এরপর কালাই উপজেলা শাখা শাহীন ক্যাডেট স্কুলের নির্বাহী পরিচালক জনাব ইকবাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি মহোদয় ও বিশিষ্ট ব্যক্তিবর্গের মাধ্যমে উৎসব মুখর পরিবেশে শিক্ষার্থীদের মাঝে ২০২৬ ইংরেজি নতুন বছরে বিনামূল্যে নতুন পাঠ্য বই শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয়। নতুন বই হাতে পেয়ে তারা খুবই আনন্দিত । এ সময় উক্ত শাহীন ক্যাডেট স্কুলের নিবাহী পরিচালক, প্রধান ও সহকারি শিক্ষক, কর্মচারী, এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ, শিক্ষার্থী ও অভিভাবক অভিভাবিকাগণ অত্র বই বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *