লুৎফর রহমান
স্টাফ রিপোর্টার
জয়পুরহাটের কালই উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয় আয়োজনে ৩ জানুয়ারি ২০২৬ শনিবার সকাল ১১ টায় জাতীয় সমাজসেবা দিবস উদযাপন উপলক্ষে “প্রযুক্তি ও মমতায়, কল্যাণ সমতায়, আস্থা আজ সমাজ সেবায়”এ প্রতিপাদ্য সামনে রেখে উপজেলা পরিষদ চত্বর থেকে বিশাল একটি রালি বের হয়ে সড়ক প্রদক্ষিণের শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে গিয়ে উপজেলা নির্বাহী অফিসার জনাব শামীম আরা এর সভাপতিত্বে জাতীয় সমাজসেবা দিবস উদযাপন উপলক্ষে আত্ম – অনুসন্ধান বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানের শুরুতেই বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বিএনপি’র চেয়ারপার্সন মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করা হয়। এরপর স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা জনাব আজমা বেগম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি (কালাই) জনাব ইফতেকার রহমান। উপকার-ভোগীদের মধ্য থেকে বক্তব্য রাখেন শাহীতাজ পারভীন ও রফিকুল ইসলাম, ভাতা ভোগীদের মধ্য থেকে খলিলুর রহমান ও মাবিয়া বেগম । এ সময় উপজেলার বিভিন্ন এলাকার ভাতা ভোগী ও উপকারভোগী সদস্য এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক অত্র আলোচনা সভায় উপস্থিত ছিলেন। উক্ত সভার সভাপতি ইউএনও মহোদয় সকল কে অনুদানের অর্থ কাজে লাগানোর সু – পরামর্শ দিয়ে তিনি সভা সমাপ্তি ঘোষনা করেন।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *