লুৎফর রহমান
স্টাফ রিপোর্টার
জয়পুরহাটের কালাই উপজেলা প্রশাসনের উদ্যোগে ১০ ই সেপ্টেম্বর বুধবার উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত কালাই মডেল মসজিদ। নামাজের সময় বিদ্যুৎ গেলে গরমের মধ্যে মুসল্লিদের নামাজ পড়া খুব কষ্ট হয়। এমন কথা ভেবে মুসল্লিদের সুবিধার জন্য উপজেলা নির্বাহী অফিসার শামীমা আক্তার জাহান উক্ত মডেল মসজিদের খতিব শায়েখ মোহাম্মদ মাওলানা মামুনুর রশিদ মামুন ও মুয়াজ্জিন মাওলানা তাজুল ইসলামের হাতে আই পি এস প্রদান করেন। এ সময় অত্র মসজিদের মুসল্লী বৃন্দ, উপজেলা ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম ও পৌর ইঞ্জিনিয়ার একেএম মোশাররফ হোসেন সহ আরো অনেকে উপস্থিত ছিলেন। পরিশেষে সকলের মঙ্গল কামনা করে দোয়া করা হয়।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *