লুৎফর রহমান
স্টাফ রিপোর্টার
কালাই থানা পুলিশ আটক করেছ গাঁজাখোরকে। জয়পুর হাটের কালাই উপজেলার পুনট ইউনিয়নের নান্দাইলদীঘি লখর গ্রামের শামসদ্দিন এর ছেলে সামিউল ইসলাম ( ৩০ ) সে তার নিজ বাড়িতে বসে প্রকাশ্যে দিবালোকে গাঁজা সেবন করছিল। এমন তথ্য থানায় পৌঁছলে থানা অফিসার ইনচার্জ ( ওসি ) রফিকুল ইসলাম এর নেতৃত্বে এএস আই আতাউর হোসেন ও এএসআই জাকির হোসেন তার সঙ্গীয় ফোর্স হিসাবেপুলিশ কনস্টেবল কে সাথে নিয়ে উক্ত গাঁজা সেবনকারীর সামিউল ইসলামের বাড়িতে গিয়ে গাঁজা সেবন অবস্থায় তাকে হাতেনাতে ৪ঠা মার্চ ২০২৬ বুধবার সকাল ১০টা ১০ মিনিটে আটক করে কালাই উপজেলা নির্বাহী অফিসার জনাব শামীম আরা এর কার্যালয়ে আনলে তিনি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে১৫ দিনের জেল দিয়ে তাকে জয়পুরহাট জেলে প্রেরণ করেন।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *