লুৎফর রহমান
স্টাফ রিপোর্টার
জয়পুরহাটের কালাই উপজেলা প্রশাসনের আয়োজনে ৯ ই জুলাই (২০২৬ )বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে থেকে clinate action “জলে বায়ু পরিবর্তন, আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা” এ প্রতিপাদ্য সামনে রেখে বিশাল একটি র্যালি বের হয়। এরপর উপজেলা নির্বাহী কার্যালয়ে গিয়ে উপজেলা নির্বাহী অফিসার জনাব শামীম আরা এর সভাপতিত্বে বিশ্ব পরিবেশ দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। স্বাগত বক্তব্যে উক্ত অনুষ্ঠানের সভাপতি ইউএনও মহোদয় তিনি বিশ্ব পরিবেশ বিষয়ে মূল্যবান বক্তব্য রাখেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি )কালাই আব্দুল্লাহ আল- মাহবুব। অন্যান্যর মধ্য থেকে বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রসারণঅফিসার জান্নাতুস সাকিব, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহমুদুল হাসান ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ( ভারপ্রাপ্ত ) মুনছুর রহমান সহ আরো অনেকে। এ সময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, ইউনিয়ন প্যানেল চেয়ারম্যানগণ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক কর্মী অত্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
