মোঃ আব্দুল হাই
(জয়পুরহাট) জেলা প্রতিনিধি:
সোমবার (১৫ জানুয়ারী) সন্ধ্যা আনুমানিক সাড়ে ৫ টায় জয়পুরহাট জেলা গোয়েন্দা শাখা এর অফিসার ইনচার্জ জনাব শাহেদ আল মামুন (ডিবি) এর নেতৃত্বে এসআই(নিঃ) মোঃ নুরুল ইসলাম সঙ্গীয় অফিসার এএসআই (নিঃ) মাহমুদ সিদ্দিকী, এএসআই (নিঃ) মোঃ জাহিদুল ইসলাম ও ফোর্সসহ মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করে জয়পুরহাট জেলার কালাই উপজেলার মাত্রাই ইউনিয়নের বানদিঘী এলাকা (মাত্রাই টু গোবিন্দগঞ্জগামী পাকা রাস্তা ) থেকে মোট ২৪০ (দুইশত চল্লিশ) পিচ টাপেন্টাডল ট্যাবলেটসহ একজন মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করা হয় ।
গ্রেফতারকৃত আসামী ১। আব্দুল গোফ্ফার (৩৮), পিতা-মোঃ কোরবান আলী ফকির, মাতা-গয়না খাতুন, গ্রাম-উত্তর তেলিহার, থানা-কালাই , জেলা-জয়পুরহাট ।
পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কালাই থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়েছে।
