মোঃ মিঠু মিয়া
গাইবান্ধা জেলা প্রতিনিধি

গাইবান্ধা-৪(গোবিন্দগঞ্জ)আসনের নব-নির্বাচিত জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব অধ্যক্ষ আবুল কালাম আজাদ এমপির সাথে উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা নির্বাহী অফিসার রাসেল মিয়ার সভাপতিত্বে সহকারী কমিশনার এস,এম আব্দুল্লাহ বিন শফিক, গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ সামছুল আলম শাহ্,উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সৈয়দ রেজা-ই মাহমুদ,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিন্দার আলী,উপজেলা প্রকৌশলী আতিকুর রহমান তালুকদার,উপজেলা সমাজসেবা অফিসার শফিউল আলম মন্ডল, উপজেলা প্রাণী সম্পদ অফিসার বেলাল হোসেন, উপজেলা মাধ্যমিক অফিসার শাহা আলম পারভেজ, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার এনামুল হক,উপজেলা খাদ্য অফিসার সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা উপস্থিত ছিলেন।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *