লুৎফর রহমান
স্টাফ রিপোর্টার
জয়পুরহাটের কালাই উপজেলা প্রশাসনের আয়োজনে ১৮ ই জুলাই (২০২৬ ) শনিবার বিকেল সাড়ে ৪ টায় কালাই সরকারি মহিলা ডিগ্রি কলেজ হল রুমে উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জয়পুরহাট ২ আসনের জাতীয় সংসদ সদস্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব আব্দুল বারী । তিনি শুরুতেই সকল শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের কাছ থেকে পরিচয় নেন এবং তাদের প্রত্যেকের কাছ থেকে শিক্ষা প্রতিষ্ঠানের সমস্যার কথাগুলো খুব মনোযোগের সাথে শোনেন। এরপর মাননীয় প্রতিমন্ত্রী শিক্ষা প্রতিষ্ঠানের সকল সমস্যা সমাধানের জন্য আপ্রাণ চেষ্টার আশ্বাস দিয়ে তিনি বক্তব্য শেষ করেন। মতবিনিময় সভা শেষে কালাই উপজেলা ও পৌর বিএনপি অঙ্গ ও সকল সহযোগী সংগঠনের আয়োজনে অত্র কালাই সরকারি মহিলা ডিগ্রি কলেজ মাঠে “গাছ লাগান, পরিবেশ বাঁচান”এ প্রতিপাদ্য সামনে রেখে প্রধান অতিথি মাননীয় প্রতিমন্ত্রী আব্দুল বারী উক্ত উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করেন। এ সময় সহকারি কমিশনার ( ভূমি ) কালাই আব্দুল্লাহ আল মাহবুব,উপজেলা বিএনপি ও পৌর বিএনপি নেতৃবৃন্দ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণ, শিক্ষক, শিক্ষার্থী, ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
