লুৎফর রহমান
স্টাফ রিপোর্টার
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জন্ প্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব আব্দুল বারী মহোদয় ৩ জুলাই (২০২৬) শুক্রবার সকাল ১১ টায় জয়পুরহাটের কালাই উপজেলার মাত্রাই ইউনিয়নের বলি শিবসমুদ্র নিজ গ্রামে উপস্থিত হয়ে তার গ্রামে জামে মসজিদে জুম্মার নামাজ আদায় করেন। নামাজ শেষে তিনি বাবা-মা ও আত্মীয়-স্বজনদের কবর জিয়ারত করার পর বিয়ালা দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের নির্মাণাধীন ভবনের কাজ পরিদর্শন করেন। এরপর বিকাল ৪ টায় কালাই উপজেলার মাত্রাই ইউনিয়ন বিএনপি সহযোগী ও অঙ্গ সংগঠনের নেত্রবৃন্দ ও শুভানুধ্যায়ীদের সাথে মতবিনিময় করেন। সেখান থেকে প্রতিমন্ত্রী মহোদয় বিকাল ৫ টায় ক্ষেতলাল উপজেলার বড়তারা ইউনিয়ন বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের ও শুভানুধ্যায়ীগণের সাথে মতবিনিময় করে কালাই উপজেলা সদরে আসেন। পরের দিন ৪ জুলাই ( ২০২৬ ) শনিবার সকাল ১০ টায় আক্কেলপুর উপজেলার জামালগঞ্জ ডিগ্রী কলেজে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করবেন। এরপর সকাল ১১ টায় তিনি রুকিন্দীপুর ইউনিয়ন বিএনপি’র নেতাকর্মীদের ও শুভা্নুধ্যায়ীদের সাথে মত বিনিময় করার পর দুপুর ১২ টায় তিনি আক্কেলপুর উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভায় যোগদান করবেন। এরপর দুপুর ২ টায় উক্ত উপজেলার রায়কালী ইউনিয়নের দেওড়া গ্রামে সনাতন( হিন্দু )ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় সভা করার পর বিকাল ৪ টায় কালাই উপজেলা সদরে উপস্থিত হয়ে উপজেলা বিএনপি নেতৃবৃন্দ ও শুভানুধ্যায়ীদের সাথে মতবিনিময় করার পর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী আব্দুল বারী মহোদয় ঢাকার উদ্দেশ্যে কালাই ত্যাগ করবেন।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *