লুৎফর রহমান
স্টাফ রিপোর্টার
জয়পুরহাটের কালাই উপজেলা দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব শামীম আরা “নৈতিকতা শিক্ষাঃ দুর্নীতি প্রতিরোধের প্রথম পদক্ষেপ” এ প্রতিপাদ্য সামনে রেখে উপজেলা পরিষদ মিলন আয়তনে সকাল সাড়ে ১০ টায় ১৫,১৬ ও ১৭ই জুন (২০২৬ ) সোমবার, মঙ্গলবার ও বুধবার (৩দিন দিনব্যাপী) দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানের কিতা কেটে শুভ উদ্বোধন করেন। উদ্বোধনীর পর তিনি বিতর্ক বিষয়ে তাৎপর্য এবং বিতর্কের কলাকৌশল সুন্দরভাবে তুলে ধরে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে বক্তব্য রাখেন। এরপর দুর্নীতি দমন কমিশন, সম্মিলিত নওগাঁ জেলা ও জয়পুরহাটের কালাই উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি জনাব ওমর আব্দুল আজিজ তালুকদারের সভাপতিত্বে দুর্নীতিবিরোধী বিতর্ক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। স্বাগত বক্তব্য রাখেন অত্র উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম। বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানে উপজেলার ১২টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী অংশগ্রহণ করে। এ সময় উল্লেখিত কালাই উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ ও শিক্ষার্থী এ সময় উক্ত বিতর্ক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আগামী ১৭ই জুন বুধবার আনুষ্ঠানিকভাবে বিতর্ক অনুষ্ঠানের সমাপ্তি ঘটবে।
