লুৎফর রহামন
স্টাফ রিপোটার
জয়পুরহাটের কালাই উপজেলা প্রশাসনের আয়োজনে ৪ নভেম্বর ২০২৩ শনিবার দুপুর ১২ টায় “বঙ্গবন্ধুর ভাবনা সংবিধানের বর্ণনা” এ প্রতিপাদ্য সামনে রেখে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের হয়ে সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনয়াতনে গিয়ে উপজেলা নির্বাহী অফিসার জান্নাত আরা তিথি’র সভাপতিত্বে সংবিধানের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়রম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মিনফুজুর রহমান মিলন তিনি বলেন সংবিধান হলো একটি গুরুত্বপূর্ণ বিষয়। বাংলাদেশের নাগরিক হিসাবে সংবিধানকে মেনে চলা উচিত। অন্যন্যর মধ্যে থেকে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান হেলাল উদ্দিন মোল্লা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস ও বীর মুক্তিযোদ্ধা মনীশ চৌধুরী সহ আরো অনেকে। এসময় সরকারি অফিসারগণ, গণ্যমান্য ব্যক্তিবর্গ সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। সমাপনী বক্তব্যে ইউএনও মহোদয় বলেন বাংলাদেশ কিভাবে কোন পথে চলবে সেটি সংবিধানে মধ্যে রয়েছে, সংবিধানের বাইরে কোনো করলে কিছু করলে সংবিধান লঙ্গন হবে। এসব কথা জানিয়ে দিয়ে তিনি সভা সমাপ্তি ঘোষণা করেন।
