লুৎফর রহমান
স্টাফ রিপোর্টার
জয়পুরহাটের কালাই উপজেলা শাখা বাংলাদেশ জামায়াতের ইসলামী দলের আয়োজনে ৫ ই আগস্ট (২০২৬) বুধবার বিকেল ৫ টায় কালাই উপজেলা শাখা জামাতের আমির (ভারপ্রাপ্ত )অধ্যক্ষ তাইফুল ইসলাম ( ফিতা ) এর নেতৃত্বে কালাই বাস স্ট্যান্ড চত্বর থেকে বিশাল একটি গণ মিছিল বের হয়ে জয়পুরহাট – বগুড়া মহাসড়ক পাঁচশিরা হয়ে উক্ত বাস স্ট্যান্ড চত্বরে এসে গণমিছিলটির সমাপ্তি ঘটে। এরপর অত্র উপজেলা শাখা জামায়াতের আমির (ভারপ্রাপ্ত) তাইফুল ইসলাম ( ফিতা) এর সভাপতিত্বে গণভোটের গণরায় ও জুলাই সনদ বাস্তবায়ন, খনিদের বিচারের দাবিতে ১১ দলীয় ঐকের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিশাল গণ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত সমাবেশে উক্ত উপজেলা শাখা জামাতের সেক্রেটারি(ভারপ্রাপ্ত) খায়রুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জয়পুরহট জেলা শহর সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মামুনুর রশিদ । বিশেষ অতিথির বক্তব্য রাখেন জয়পুরহাট জেলা তারবিয়াত সেক্রেটারি হাফেজ মাওলানা মাহমুদুল হাসান। এছাড়াও বক্তব্য রাখেন কালাই উপজেলা শাখা জামায়াতের সেক্রেটারি (ভারপ্রাপ্ত) আব্দুর রউফ। বক্তাগণের প্রায় একই ধরনের দাবি তুলে ধরে বলেন গণহত্যার সাথে জড়িত ব্যক্তিদের বিচার নিশ্চিত ও দৃষ্টান্তমূলক শাস্তি চাই,শাস্তি দিতে হবে। দ্রুত বাস্তবায়ন জুলাই সনদ কার্যকর করতে হবে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কাছে তারা জোর দাবি জানিয়েছেন। গণ মিছিলে ও সমাবেশে ১১ দীর্ঘ জোটের অন্তর্ভুক্ত দলের নেত্রবৃন্দ ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *