লুৎফর রহমান
স্টাফ রিপোর্টার
জয়পুরহাটের কালাই থানা বাংলাদেশ পুলিশের আয়োজনে ২৯ শে আগস্ট ২০২৫ শুক্রবার বিকাল ৪ টায় অত্র থানা চত্বরে কালাই থানা অফিসার ইনচার্জ ( ওসি ) জনাব জাহিদ হোসেনের সভাপতিত্বে ওপেন হাউস ডে – অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত থেকে প্রধান অতিথির বক্তব্য রাখেন জয়পুরহাট জেলা পুলিশ সার্কেল তুহিন রেজা। তিনি এলাকায় শান্তি শৃঙ্খলা ঠিক রাখার জন্য পুলিশের সকল প্রকার সহযোগিতা প্রদান করার কথা ব্যক্ত করে তিনি প্রধান অতিথি অতিথির বক্তব্য শেষ করেন। এরপর কালাই থানা এস আই তোফায়েল হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন কালাই থানা ইন্সপেক্টর ( তদন্ত ) শ্রী দীপেন্দ্রনাথ সিংহ ও এসআই শহিদুল ইসলাম। এছাড়াও অন্যান্যর মধ্যে থেকে রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সাধারণ লোকজন বক্তব্যের মাধ্যমে এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কথা তুলে ধরেবক্তব্য রাখেন। সমাপনী বক্তব্যে সভাপতি মহোদয় ওসি জাহিদ হোসেন মাদক ব্যবসায়ী, মাদক সেবনকারী এবং জুয়াড়িদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা তুলে ধরেন। এছাড়াও এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখতে সকলের সার্বিক সহযোগিতা চেয়ে তিনি অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষনা করেন। এ সময় কালাই থানার এসআই, এএসআই ও পুলিশ কনস্টেবল, রাজনৈতিক ব্যক্তিবর্গ, ৫ ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান, ইউপি সদস্য, বিভিন্ন এলাকার সাধারণ লোকজন, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদ কর্মী অত্র ওপেন হাউজ ডে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
