লুফর রহমান
স্টাফ রিপোর্টার
সারা দেশের ন্যায় জয়পুরহাটের কালাই উপজেলাতে ও ২জুলাই (২০২৬ ) বৃহস্পতিবার সকাল ১০ টায় তিনটি পরীক্ষা কেন্দ্রে এইচএসসি কারিগরি ও আলিম পরীক্ষা শুরু হয়েছে। পরীক্ষার কেন্দ্রগুলো হচ্ছে কালাই মহিলা সরকারি কলেজ এ কেন্দ্রে কালাই ডিগ্রী কলেজের পরীক্ষার্থী ১১২জন নান্দাইল দিঘী ডিগ্রী কলেজের ২৯ জন,মোলাম গাড়ি হাট আদর্শ কলেজের ২ জন,হাতিয়র দ্বিমুখী কামিল মাদ্রাসার ৮২ জন, বেগুনগ্রাম ফাজিল সিনিয়র মাদ্রাসার ২০জন ও বহুতী আলিম সিনিয়র মাদ্রাসার ২২ জন। কালাই ডিগ্রী কলেজ কেন্দ্রে,কালাই সরকারি মহিলা কলেজের ১৪৩ জন ও মাত্রাই মডেল কলেজের ৫৪ জন পরীক্ষার্থী। মাত্রাই বিজ্ঞান ও কারিগরি কলেজ কেন্দ্রে, মাত্রাই বিজ্ঞান ও কারিগরি কলেজের একাদ্বশ ৯১, দ্বাদশ ৯৬ জন,কালাই টেকনিকেল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের একাদ্বশ ৭২, দ্বাদশ ৭১জন, বলি শিবসমুদ্র কারিগরি মহিলা কলেজের ১৪ জন ও কালাই টেকনিকেল স্কুল এন্ড মহিলা বিএন কলেজের পরীক্ষার্থী ৫ জন। উল্লেখিত তিন কেন্দ্রের পরীক্ষার্থীর সর্বমোট সংখ্যা ছিল ৮ শত ১২ জন। পরীক্ষার কেন্দ্রের পরিবেশ পরিস্থিতি বিষয়ে কালাই উপজেলা নির্বাহী অফিসার জনাব শামীম আরা এর কাছ থেকে জানতে চাইলে তিনি জানান আমি প্রত্যেকটি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করেছি এবং পরীক্ষার বিষয়ে পরীক্ষার্থীদের জিজ্ঞাসা করেছি পরীক্ষা কেমন চলছে এবং কোন সমস্যা আছে কিনা তখন তারা বলেছে আমরা সুন্দরভাবে পরীক্ষা দিতে পারছি কোন সমস্যা হয়নী। এছাড়াও তারা বলেছে আশা রাখি আগামী দিনের পরীক্ষাগুলো আমরা ভালোভাবে দিতে পারব।
