লুৎফর রহমান
স্টাফ রিপোর্টার
নিউ হোপ ফিড মিল বাংলাদেশ লিমিটেডের আয়োজনে ও মেসার্স এসএম এগ্রো এন্ড ফিসারিস সহযোগিতায় ২৭ শে জুলাই (২০২৬) সকাল ১১ টায় জয়পুরহাটের কালাই উপজেলা মডেল মসজিদ হল রুমে উপজেলা প্রাণিসম্পদ অফিসার জনাব ডাক্তার মনিরুজ্জামান এর সভাপতিত্বে লাভবান খামারি ও ভোক্তার কল্যাণে আধুনিক মাছ চাষ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালার শুরুতে কোরআন পাঠ করেন উপজেলা মডেল মসজিদের খতিব মাওলানা মোঃ মামুনুর রশিদ মামুন।স্বাগত বক্তব্য রাখেন জয়পুরহাট – বগুড়া মহাসড়কের দক্ষিণ পার্শ্বে কালাই পৌরসভার সামনে অবস্থিত বিশিষ্ট ফিড ব্যবসায়ী মোহসেন আলী। তিনি বক্তব্যে বলেন মাছ চাষের সেমিনারে অভিজ্ঞ বক্তাদের বক্তব্য কাজে লাগায়ে লাভবান হওয়ার কথা জানিয়ে বক্তব্য শেষ করেন। এরপর সেলস এক্সিকিউটিভ নাইমুল ইসলামের সঞ্চালনায় নিউ হোপ ফিডমিল বাংলাদেশ লিমিটেড ন্যাশনাল সেলস ম্যানেজার এনডি পাং , টেকনিক্যাল হেড ডেভিড লি, এরিয়া ম্যানেজার জনী। এছাড়াও অন্যান্য মধ্যে থেকে বক্তব্য রাখেন উদয়পুর ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান ও মৎস্য চাষী রফিকুল ইসলাম চৌধুরী ( টুকু), কালাই উপজেলা মার্কেটাইল ব্যাংক ম্যানেজার মনোয়ার হোসেন। মৎস্য চাষীদের মধ্য থেকে বক্তব্য রাখেন মজিবর রহমান, শিপন রহমান,নয়ন তালুকদার ও আব্দুল আলিম সহ আরো অনেকে। এ সময় জয়পুরহাট জেলার কালাই , ক্ষেতলাল, পাঁচবিবি ও বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার মৎস্য চাষি অত্র কর্মশালায় উপস্থিত ছিলেন। মৎস্য চাষীর সংখ্যা ছিল প্রায় দেড় শতাধিক।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *